১৪ মে বাংলাদেশে টেলিমেডিসিন সেবা চালু করছে বর্ডারলেস ক্লিনিক

১০ মে, ২০২০ ০০:২৭  
সিঙ্গাপুর ও মালোয়েসিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী শ্রমিক ও শিক্ষার্থীদের টেলিস্বাস্থ্য সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপ। তাদের অনলাইন ক্লিনিক থেকেই বাংলাভাষী চিকিৎসকদের মাধ্যমে এই সেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক করোনা বিশেষজ্ঞ বাংলাভাষী চিকিৎসকদের সমন্বয়ে চালু করতে যাচ্ছে বর্ডারলেস কো কেয়ার। আগামী ১৪ মে থেকে Borderless.clinic ডোমেইন থেকে এই সেবা চালুর ঘোষণা দিয়েছেন বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ওউ সিং উ। ওই দিন অনলাইন টেলিকনফারেন্সের মাধ্যমে সারা বিশ্বে কর্মরত কোটি কোটি বাংলাদেশী শ্রমিক এবং শিক্ষার্থীদের করোনা এবং এর পরবর্তী সময় স্বাস্থ্য সেবা ও অনলাইন ক্লিনিক সেবা দেয়া শুরু করবে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, ইন্টারনেট আর টিভি থাকলেই তারা ডরমেটরিগুলোতে ব্রডলেস ক্লিনিক প্লাটফর্মটি বিনামূল্যে ইনস্টল করে দেয়ে। বর্তমানে বিশ্বের ৪ টি দেশে সেবা ব্রডলেস.ক্লিনিক। দেশগুলো হলো থাইল্যান্ড, চায়না, অস্ট্রেলিয়া এবং মালোয়েশিয়া।